কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ এ ০৬:১৬ PM

অবকাঠামো

কন্টেন্ট: পাতা

মূল ক্যাম্পাসে দুইতলা বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন ও একটি একাডেমিক কাম ওয়ার্কশপ ভবন রয়েছে। এখানে অফিস, গ্রন্থাগার, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব, ওয়ার্কশপ, এবং ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা কমন রুম রয়েছে। এছাড়া মূল ভবনের দক্ষিণ পাশে ১০০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মসজিদ রয়েছে। অধ্যক্ষের বাসভবন, শিক্ষক এবং অন্যান্য কর্মচারীদের কোয়ার্টার ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত। ক্যাম্পাসের আবাসিক এলাকা জুড়ে বিভিন্ন ধরনের গাছ যেমন- আম, কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, বনজ ও ঔষধি গাছ নিয়ে ক্যাম্পাস সবুজের সমারোহে আবৃত।

স্থাপত্যসমূহ

  • শহীদ মিনার

মিলনায়তন

  • ইনস্টিটিউট ক্যাম্পাসে ২০০ আসনের শেখ ওয়াহেদ আলী কেন্দ্রীয় মিলনায়তন কমপ্লেক্স রয়েছে। এতে আধুনিক সকল সুযোগ-সুবিধা বিদ্যমান।

গ্রন্থাগার

  • পশ্চিম পাশ্বের প্রসাসনিক ভবনের নিচ তলায় একটি গ্রন্থাগার রয়েছে। গ্রন্থাগারে বিভিন্ন সুবিধা রয়েছে। সুন্দর পরিবেশে একসাথে প্রায় ৫০ জন ছাত্রের একসাথে পড়ার ব্যবস্থা আছে। গ্রন্থাগারে রেফারেন্স ও জার্নালের একটি বিশাল সংগ্রহ রয়েছে।

সুযোগ সুবিধাসমূহ

  • ৪০০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন কবি নজরুল ছাত্রাবাস রয়েছে।
  • প্রতিটি শ্রেণীকক্ষে প্রজেক্টরের ও কম্পিউটারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও পুরো ক্যাম্পাস ওয়াইফাই'র অন্তর্ভুক্ত।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন