কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ এ ১১:২০ PM

এক নজরে

কন্টেন্ট: পাতা

বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস্ এর পরিচিতি

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস্
  • প্রতিষ্ঠান কোড: ৫০০০৩
  • ধরণ : সরকারি
  • স্থাপিত: ১৯৫১ খ্রিস্টাব্দ
  • অধিদপ্তর : কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
  • বোর্ড: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।
  • মন্ত্রণালয় : শিক্ষা মন্ত্রণালয় (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ)
  • শিক্ষাক্রম: ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (৪ বছর মেয়াদী)
  • শিক্ষক/কর্মকর্তা: ১৯ জন (স্থায়ী), প্রকল্পে - ০২ জন এবং খণ্ডকালীন ১০ জন
  • শিক্ষার্থী : প্রায় নয়শত (৯০০ জন)
  • ২৩.৭৫৭৯৭৯° উত্তর ৯০.৩৯৯৩৪১° পূর্ব ৯৫, শহীদ তাজ উদ্দীন আহমেদ সরনী, তেজগাঁও শিল্পএলাকা , ঢাকা - ১২০৮ , বাংলাদেশ
  • কর্মচারী :২৪ জন (স্থায়ী), মাস্টার রোল ১০ জন
  • সংক্ষিপ্ত নাম: BIGC
  • জমির পরিমাণ: ৬ একর (প্রায়)
  • ক্লাস রুম: ১২টি
  • ওয়ার্কসপ: ০৬টি
  • ল্যাব: ১২টি
  • লাইব্রেরি: ০১টি
  • জব প্লেসমেন্ট সেল : ০১টি
  • আইসিটি সেল: ০১টি
  • রোভার স্কাউট: ০২ ইউনিট
  • হোস্টেল: ০১টি
  • ইমেইল: principal_bigc@yahoo.com
  • ওয়েব সাইট: https://bigc.polytech.gov.bd
  • ফোন:+৮৮০২-২২২২৪২৬৭৪
  • পরিবহন: মাইক্রোবাস ১টি.


ইনস্টিটিউটের অবস্থান :
রাজধানী ঢাকার ৯৫, শহীদ তাজ উদ্দীন আহমেদ সরনী, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত। এর উত্তরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, পশ্চিমে ঢাকা-টংগী মহাসড়ক।


ক্যাম্পাস :
মূল ক্যাম্পাসে দুইতলা বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন ও একটি একডেমিক কাম ওয়ার্কশপ ভবন রয়েছে। এখানে অফিস, গ্রন্থাগার, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব, ওয়ার্কশপ, এবং ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা কমন রুম রয়েছে। ক্যাম্পাসের ভেতরেই আছে শহিদ মিনার। অধ্যক্ষের বাসভবন, শিক্ষক এবং অন্যান্য কর্মচারীদের কোয়ার্টার ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত। ক্যাম্পাসের আবাসিক এলাকা জুড়ে বিভিন্ন ধরনের গাছ যেমন— আম, কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, বনজ ও ঔষধি গাছ নিয়ে ক্যাম্পাস সবুজের সমারোহে আবৃত।


টেকনোলজি / বিভাগ সমূহ :

  • সিরামিক
  • গ্লাস
  • নন-টেক

ইউনিফর্ম :
ছাত্রদের জন্য : সাদা রংয়ের শার্ট, কালো প্যান্ট, কালো জুতা, সাদা হোয়াইট পাঞ্জাবী।
ছাত্রীদের জন্য : সাদা রংয়ের জামা, কালো সেলোয়ার, কালো জুতা, সাদা ওড়না, কালো বোরকা/সাদা এ্যাপ্রোন ।

একাডেমিক কার্যক্রম :

কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস্ এ ০২টি টেকনোলজি চালু রয়েছে। সময় উপযোগী ও দেশি-বিদেশি প্রযুক্তিগত চাহিদা বিবেচনা করে টেকনোলজি সমূহ নির্ধারিত হয়েছে। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের অধীনে ৪ বছর মেয়াদী ৮টি পর্বে ২টি শিফটে (১ম ও ২য় শিফট) টেকনোলজি সমূহ চালিত হয়। বিস্তারিত বিবরণ নিম্নে উপস্থাপন করা হলো:

প্রথম শিফট দ্বিতীয় শিফট
সিরামিক, ১ম পর্ব, ১ম শিফট (গ্রুপ: A, B) সিরামিক, ১ম পর্ব, ২য় শিফট (গ্রুপ: A, B )
গ্লাস, ১ম পর্ব. ১ম শিফট (গ্রুপ: A, B ) গ্লাস, ১ম পর্ব ২য় শিফট (গ্রুপ : A, B )

অর্থাৎ ১ম সেমিস্টারে (পর্বে) ০২টি টেকনোলজিতে ১ম ও ২য় শিফটে ০৮টি গ্রুপের ক্লাস চলে। ১ম/২য় শিফটে ১ম পর্বে ভর্তির জন্য মোট ২০০টি আসন রয়েছে। ২০২২ প্রবিধান মোতাবেক মেধা ও এস.এস.সি-তে প্রাপ্ত CGPA এর ভিত্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রেরণ করে থাকে।


তথ্য প্রযুক্তির এ যুগে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিতে বর্তমান সরকারের বলিষ্ঠ ভূমিকায় কারিগরি শিক্ষার মানোন্নয়ন, প্রচার প্রসার ও পরীক্ষা পদ্ধতির অভূতপূর্ব অগ্রগতি সাধিত হচ্ছে। সর্বোপরি এই কারিগরি শিক্ষার ধারা সঠিকভাবে পরিচালিত হলে বাংলাদেশের বৃহৎ যুবসমাজ দক্ষ জন সম্পদে তথা মানব সম্পদে পরিণত হবে, গড়ে উঠবে ক্ষুধা, দারিদ্রতামুক্ত বৈষম্যহীন সমাজ, দেশ হবে সমৃদ্ধ।

শিক্ষক-কর্মচারীবৃন্দের আবাসন সুবিধা আছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন