কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ এ ০৬:৩৩ PM

মোঃ সামসাদ খলিল

অধ্যক্ষ

বাংলাদেশ ইনষ্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস্

ই-মেইল: principal_bigc@yahoo.com

মোবাইল: ০১৭১২৪৭৭৯৫৩

ফোন (অফিস): +৮৮০২-২২২২৪২৬৭৪

ঢাকার প্রাণকেন্দ্র তেজগাঁও-এ অবস্থিত বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম এবং স্বনামধন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলির মধ্যে অন্যতম বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস্। আধুনিক যুগের সাথে মানিয়ে নিতে প্রাণোচ্ছল যুবকদের উৎসাহিত করতে আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রদান করা প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য। আমি মনেপ্রাণে বিশ্বাস করি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি উন্নত বাংলাদেশ গঠনে বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস্ প্রযুক্তিগতভাবে দক্ষতা বিকাশের উপর গুরুত্বারোপ করে। কর্মক্ষেত্রের চাহিদার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটির বিদ্যমান ০২টি টেকনোলজি ডিজাইন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা দেশে এবং বিদেশে পেশাদার কর্মক্ষেত্রের মানদণ্ড পূরণ করতে পারে।

আমি বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস্ এর সামনের দিনগুলোর জন্য শুভ কামনা করছি।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন